০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত : ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪