০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দর বাড়ার কারণ জানে না শাইনপুকুর সিরামিকস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • 55

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা। বুধবার (৩ এপ্রিল) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দর বাড়ার কারণ জানে না শাইনপুকুর সিরামিকস

প্রকাশিত : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪