বিনিয়োগকারীদের বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়াম: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
সি পার্ল বিচ রিসোর্ট: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
অনলাইন ডেস্ক 



















