০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল

শেয়ারবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রাইট সংক্রান্ত রেকর্ড ডেট দর সমন্বয় নিয়ে ডিএসইতে জটিলতা তৈরি হয়। ফলে ডিএসইতে বড় ধরনের তথ্য বিভ্রাট দেখা দেয়। এজন্য আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল করে ডিএসই। তবে আমরা নেটওয়ার্কস বাদে বহাল থাকবে অন্য সব কোম্পানির লেনদেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এটিএম তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নেটওয়ার্কসের জন্যই আজকের এই জটিলতা তৈরি হয়েছে। এজন্য তাদের আজকের লেনদেন বাতিল করা হয়েছে। এছাড়া অন্য সব কোম্পানির লেনদেন বহাল থাকবে।

তথ্য অনুযায়ী, আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার ইস্যুতে গত ৭ মার্চ রেকর্ড ডেট ছিল। এরপরে আজ লেনদেন শুরু হয়। তবে দর সমন্বয় করতে ইনপুট দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ডিএসই কর্তৃপক্ষ। ফলে সকাল থেকেই ডিএসইর সূচকে বড় জটিলতা দেখা দেয়। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এদিন শুধুমাত্র আমরা নেটওয়ার্কসের লেনদেন বাতিল করা হয়েছে। অর্থাৎ আগামিকাল রেকর্ড ডেট পরবর্তী দর সমন্বয় করে শেয়ারটির লেনদেন শুরু হবে। আজ কোম্পানিটির শেয়ার আগেরদিনের ৪৫ টাকা ৯০ পয়সা থেকে কমে ৪১ টাকা ৫০ পয়সা দিয়ে শুরু হয়েছিল। যে শেয়ারটি দিন শেষে ৪০ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তথ্য অনুযায়ী, রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ওয়েবসাইটে বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়।

সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কমে দশমিক ৩৯ পয়েন্ট দেখায়। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

আমরা নেটওয়ার্কসের আজকের লেনদেন বাতিল

প্রকাশিত : ০৬:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪