০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রথম দিনেই দর বাড়ার শীর্ষে বেস্ট হোল্ডিংস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 64

লেনদেনের প্রথম দিনেই দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৪৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন বেস্ট হোল্ডিংসের পাশাপাশি দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিলো আফতাব অটোমোবাইলসও। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, লেনদেনের প্রথমদিনেই ২৬ টাকা ৪০ পয়সায় শেয়ার কেনাবেচা করা বেস্ট হোল্ডিংসের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। পাশাপাশি আফতাব অটোমোবাইলসের ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। ফলে যৌথভাবে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এই দুই কোম্পানি।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বাড়ায় তালিকার চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেড।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সিকদার ইন্স্যুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, শাইনপুকুর সিরামিকস, নাভানা সিএনজি এবং জেমিনি সি ফুড লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

প্রথম দিনেই দর বাড়ার শীর্ষে বেস্ট হোল্ডিংস

প্রকাশিত : ০৪:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪