শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। ইন্দো-বাংলা ফার্মার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “বিবিবি” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-৩”। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অনলাইন ডেস্ক 



















