০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড দেবে না রিং শাইন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 34

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকরীদের কোনো ডিভিডেন্ড দেবে না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। গেল বছর শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪ টাকা ৯৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

জনপ্রিয় সংবাদ

ডিভিডেন্ড দেবে না রিং শাইন

প্রকাশিত : ১০:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩