১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হা ওয়েলের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হা ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গেল বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫৯ পয়সা আয় হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৭১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৯৯ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৯ পয়সা।

জনপ্রিয় সংবাদ

হা ওয়েলের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রকাশিত : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩