নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৯ লাখ ৭১ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের। কোম্পানিটি ২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সোনালী পেপার ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: আলিফ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২৮ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১ কোটি, লাফার্জহোলসিম ১ কোটি ৭ লাখ, বিকন ফার্মা ৬৮ লাখ, বেক্সিমকো ৪৭ লাখ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অনলাইন ডেস্ক 



















