০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড দেবে না বিডি সার্ভিসেস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 37

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৪ টাকা ২৭ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

ডিভিডেন্ড দেবে না বিডি সার্ভিসেস

প্রকাশিত : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩