০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেঘনা সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৩ পয়সা। গেল বছর শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

মেঘনা সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত : ১০:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩