নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে সি পার্ল রিসোর্ট। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন । কোম্পানিটি ১৮ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, বীচ হ্যাচারি, জেমিসি সি ফুড, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ এবং লিবরা ইনফিউশন লিমিটেড।
অনলাইন ডেস্ক 



















