০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইসরাইলয়ে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলকে সহযোগিতায় সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে, হামাসের সর্বশেষ হামলা সৌদি আরব ও ইসরাইলের সম্পর্কের মধ্যে চিড় ধরাতে পারে। খবর আল-আরাবিয়া।

এক দশকের মধ্যে শনিবার ইসরাইলের ভূখণ্ডে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই পরিপ্রেক্ষিতে রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সিএনএনকে জানিয়েছেন, কতজন আমেরিকানকে হত্যা ও অপহরণ করা হয়েছে তা লিপিবদ্ধ করছে ওয়াশিংটন। এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইসরাইলয়ে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩