০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিক্রেতা শূন্য ৩ কোম্পানির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • 42

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত জনতা ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৫ লাখ ৫১ হাজার ১৯২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সময় এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ লাখ ২৩ হাজার ৫০৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ৫৫ টাকা ৬০ পয়সা। ইউনাইটেড ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

জনপ্রিয় সংবাদ

বিক্রেতা শূন্য ৩ কোম্পানির

প্রকাশিত : ০১:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩