নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হয়েছে। বোর্ড সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করার কথা ছিল। তবে স্থগিতকৃত সভার নতুন তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 


















