০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • 56

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন। রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘নতুন করে অগ্রসর’ হওয়ার সময় এসেছে।

এদিকে ওলেক্সি রেজনিকভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে ওই পদে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। রেজনিকভের উত্তরসূরি হিসাবে মনোনীত এই ব্যক্তি ইউক্রেনের স্টেট প্রোপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজধানী কিয়েভ থেকে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন ভাবে অগ্রসর হওয়া এবং সামগ্রিকভাবে সামরিক ও সমাজ উভয়ের সাথে মিথস্ক্রিয়ার জন্য নতুন পন্থার প্রয়োজন। অবশ্য ইউক্রেনীয় মিডিয়ার ধারণা, প্রতিরক্ষামন্ত্রীর পদ হারানো ওলেক্সি রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন। কারণ ব্রিটেনের সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

প্রকাশিত : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩