শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামী রোববার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি দুটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি দুটি। সোমবার কোম্পানি দুটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
অনলাইন ডেস্ক 



















