০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কেন পুঁজিবাজারে পতন?

নিজস্ব প্রতিবেদক: ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে থাকা পুঁজিবাজারে আজ (৬ জুন) হঠাৎ বড় দর পতন হয়েছে। মঙ্গলবার লেনদেন শুরু ১৫-১০ মিনিটের মধ্যে প্রায় ৩৭ পয়েন্টের পতন হয় পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

শুধু মূল্যসূচক নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমেছে আজ। আজ এই বাজারে ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৫১ শতাংশ কম।

অন্যদিকে আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৬ দশমিক ৮৬ শতাংশের দাম বেড়েছে। আর দর কমেছে ৪৩ দশমিক ১৩ শতাংশের দাম। অথচ লেনদেনের প্রথমভাগে এই চিত্র ছিল পুরো বিপরীত। তখন দর হারানোর চেয়ে শেয়ারের দর বৃদ্ধিপ্রাপ্ত কোম্পানির সংখ্যা ছিল বেশ বেশি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, একটি গুজবকে কেন্দ্র করে আতংক ছড়িয়ে পড়ায় বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। বলা হচ্ছে, নতুন আয়কর আইনে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনে (শেয়ার কেনাবেচা থেকে অর্জিত মুনাফা) করমুক্ত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ক্যাপিটাল গেইনের জন্য কোনো কর দেওয়া না লাগলেও, আগামীতে তাদেরকে কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ক্যাপিটাল গেইনের উপর থেকে করমুক্ত সুবিধা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ অসত্য। এটি একেবারেই গুজব। সংশোধিত আয়কর আইনে এমন কোনো বিধান নেই। তাছাড়া একটি এসআরও’র মাধ্যমে ক্যাপিটাল গেইনের উপর থেকে কর প্রত্যাহার করা হয়েছিল। আবার কর বসাতে চাইলে ওই এসআরওটি আগে বাতিল করতে হবে। আর যে কোনো এসআরও বাতিল করতে হলে প্রয়োজন নতুন একটি এসআরও। কিন্তু এই ধরনের কোনো এসআরও এখনো জারি হয়নি।

জনপ্রিয় সংবাদ

কেন পুঁজিবাজারে পতন?

প্রকাশিত : ০৫:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩