নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৯ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৮ শতাংশ কমেছে। এতে করে লিগ্যাসি ফুটওয়্যার শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: স্ট্যান্ডার্ড সিরামিকস ৬.৫৫ শতাংশ, স্টাইল ক্র্যাফট ৫.৯১, আজিজ পাইপস ৫.৭৩, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ৫.০৬, ইনটেচ লিমিটেড ৪.৮৫, আমরা টেকনোলজিস ৪.১২, সিটি জেনারেল ইন্সুরেন্স ৩.৬০, নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয় ৩.৪৭ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ৩.২৮ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 



















