নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪০ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে,আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক ও ফার্মা খাতে ২১টি কোম্পানি ক্রেতাশূন্য।
তাছাড়া ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের ১৯টি, বস্ত্র খাতের ১৮টি, জ্বালানি খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, আর্থিক খাতে ১১টি, খাদ্য-বিবিধ খাতে ৫, সিমেন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৩টি, সিরামিক-আইটি খাতে ২টি, পাট, কাগজ, সেবা, ট্যানারি ও ভ্রমণ খাতে ১টি কোম্পানি।
অনলাইন ডেস্ক 



















