০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ড্রোন হামলায় কিয়েভে নিহত ৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 60

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাশিয়া এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন হামলায় আটজন মারা গেছেন, সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, একটি রুশ ড্রোন কিয়েভের রাজধানী থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে আঘাত করেছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, একটি ড্রোন রিজিশচিভ শহরের একটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান নেবিতোভ।

সূত্র: খবর সিএনএনের।

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলায় কিয়েভে নিহত ৮

প্রকাশিত : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩