১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কানাডায় সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 71

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দেশটির স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। টরেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, হতাহত চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম কুমার দে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশের সূত্রে কানাডার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে এবং অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন।

জনপ্রিয় সংবাদ

কানাডায় সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩