১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • 51

নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় স্বরণকালের ভয়াবাহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছেন ২৪ হাজার ৬১৭ জন। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় নিহত হয়েছেন ৩ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৭০।

এদিকে সিরিয়ায় এ ভয়াবহ ভূমিকম্পে ৫০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়। বিবৃতিতে সংস্থাটি সিরিয়ার এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত : ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩