আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। রানির ছবির পরিবর্তে আদিবাসী সংস্কৃতির ইতিহাস তুলে ধরবে দেশটি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক। তবে রানির ছবি সরানো হলেও ৫ ডলারের নোটে অস্ট্রেলিয়ার সংসদের ছবি থাকবে।
১৯৬৫ সালের মুদ্রা আইন অনুযায়ী অস্ট্রেলিয়ান মুদ্রায় বর্তমান রাজার প্রতিকৃতি থাকতে হবে। এটি অনেক কমনওয়েলথ দেশের প্রথা। ১৯৩৫ সাল থেকে ৩০টিরও বেশি দেশের মুদ্রায় রানির প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে। ১৯৬৬ সাল থেকে ১৫ বিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান মুদ্রা তৈরি করা হয়েছে, যার সবকটিতেই রানির ছবি রয়েছে।
অনলাইন ডেস্ক 
























