নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আজ ১১ ডিসেম্বর ২০২২, রোববার চালু হবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের পর প্রতিষ্ঠানগুলোর লেনদেন চালু হচ্ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো: ফার্মা এইডস, ফু-ওয়াং সিরামিক, এবং ইস্টার্ন কেবলস।
রেকর্ড ডেটের কারণে গত ০৮ ডিসেম্বর ২০২২ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ ছিল। আজ রোববার ১১ ডিসেম্বর ২০২২ কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।
অনলাইন ডেস্ক 





















