নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কেডিএস এক্সেসরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৭ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৪ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বড়েছে। এতে করে কেডিএস এক্সেসরিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন ৭.৪৯ শতাংশ, আমরা টেকনোলজি ৩.৫৫ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্স ২.৮১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ২.৬০ শতাংশ, ওরিয়ন ফার্মা ২.৫৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২.১২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ১.৯৭ শতাংশ, আইটি কনসালট্যান্টস ১.৪৭ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসর ১.৪৫ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 





















