নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ২১ কোটি ৭৪ লাখ ৬ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১৭ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির ১৪ কোটি ৫২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস এক্সেসরিজ ইস্টার্ন হাউজিং, সামিট এলায়েন্স পোর্ট, আমরা টেকনোলজি এবং নাভানা ফার্মা।
অনলাইন ডেস্ক 





















