নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গেল বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৩১ পয়সা আয় করেছিল।
অনলাইন ডেস্ক 




















