০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি জি-৭ নেতাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • 74

আর্ন্তজাতিক ডেস্ক: কিয়েভের যে কোনো চাহিদা মেটাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন জি৭-এর নেতারা। মস্কোকে তার অন্যায় ও নৃশংস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল জি-৭ নেতারা ইউক্রেনের পাশে থাকার এ প্রতিশ্রুতি দিয়েছেন।

জি-৭ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকার, যারা ওয়াশিংটনে মিলিত হয়েছিলেন, তারাও একটি বিবৃতিতে বলেছেন— তারা রাশিয়ান তেলের প্রস্তাবিত মূল্যসীমার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং জোটে অস্ট্রেলিয়ার যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা করেন জি-৭ নেতারা। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা যতদিন দরকার হয়, ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাব ও তাদের পাশে থাকব।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূত্র: এএফপি

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি জি-৭ নেতাদের

প্রকাশিত : ০৪:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২