০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ‍পথে জর্জিয়া মেলোনি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 81

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালিতর সাধারণ নির্বাচনে নতুন ইতিহাস তৈরি হওয়ার পথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থি সরকার ক্ষমতায় যাচ্ছে।এছাড়া ইতালিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন ‘ব্রাদারস অব ইতালি’ দলের নেত্রী জর্জিয়া মেলোনি। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে ডানপন্থি সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরত জরিপে।

অধিকাংশ বুথ ফেরত জরিপের ফলে মেলোনির জয়লাভের সম্ভাবনা জোরালো হয়েছে। নির্বাচনে তিনিই জিতছেন বলে দাবি করেছেন মেলোনি। মেলোনি বলেছেন, অনেকের জন্য গর্বের রাত এটা। মুক্তির রাত। এই জয় সবাইকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা তাদের ঠকাবো না।

জানা যায়, মেলোনির ‘ব্রাদারস অব ইতালি’ দলের নেতৃত্বাধীন ডানপন্থি জোটের সরকার কমপক্ষে ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে। বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলে দেখা গেছে, ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিততে পারেন মেলোনি। তার প্রতিদ্বন্দ্বী বামপন্থি এনরিকো লোট্টা পিছিয়ে রয়েছেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ‍পথে জর্জিয়া মেলোনি

প্রকাশিত : ১২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২