০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বীমা কোম্পানির তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল বীমা কোম্পানির কেন্দ্রীয় ডাটাবেসের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নির্ধারিত ছকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।

গেল সোমবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি সকল বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে। আইডিআরএ তথ্য সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. শাহ আলম।

চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের সার্কুলার নং- ৮/২০২১ এর সিদ্ধান্ত (২) মোতাবেক প্রতিটি বীমা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে একটি কেন্দ্রীয় ডাটাবেসসহ ইন্টিগ্রেটেড একাউন্টিং সফটওয়্যার, পলিসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদির সমন্বয়ে স্বয়ংসম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে কার্যক্রম পরিচালনা ৩০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কর্তৃপক্ষের উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে বীমা প্রতিষ্ঠানসমূহ কি ধরণের সফটওয়্যার ব্যবহার করছে এর তালিকা ও তথ্যাদি নির্ধারিত ছক মোতাবেক কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। এক্ষেত্রে ছকের সকল কলাম পূরণ করা বাধ্যতামূলক। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল তথ্য পাঠাতে হবে।

জনপ্রিয় সংবাদ

বীমা কোম্পানির তথ্য চেয়েছে আইডিআরএ

প্রকাশিত : ০৫:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২