০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের চাঙ্গাভাবে লেনদেনে বড় চমক শেয়ারবাজারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 74

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের চাঙ্গাভাবে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সাত মাসে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৬৪৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩৯ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৩৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের চাঙ্গাভাবে লেনদেনে বড় চমক শেয়ারবাজারে

প্রকাশিত : ০২:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২