০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের ইতিবাচক বার্তায় শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবস মূল্য সূচকের ইতিবাচক বার্তায় লেনদেন লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইতে ১ হাজার ১৫৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ১২৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এ ছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ইতিবাচক বার্তায় শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২