০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নিবো: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিগগিরই ভোজ্যতেলের দাম পুনর্র্নিধারণ করা হবে বলেও জানান তিনি।

ডিমের যে দাম বেড়েছে তা অস্বাভাবিক, এ পরিস্থিতিতে আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কী না- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় তো লাগবে। আমরা একটু দেখি। যদি এমনটাই হয় সত্যি যে ডিম আমদানি করলে পরে এটা কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নিবো: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০১:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২