নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচক যেন ফের লাগামহীন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ২৮৩ কোটি ৯৭ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 



















