নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গেল বছর একই সময়ে আয় হয়েছিল ৫১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটি অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৭৫ পয়সা। গেল বছরের একই সময়ে ছিল ৯৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৫৮ পয়সা।
অনলাইন ডেস্ক 



















