০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের ইতিবাচক ভূমিকায় শেয়ারবাজারে আশার আলো

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের ইতিবাচক ভূমিকায় লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনিয়ে টানা ৮ কর্মদিবস দরপতনের পর আজ বেসামাল শেয়ারবাজারে আশার আলো দেখেছে বিনিয়োগকারীরা। যদিও দিনের শুরুতে শেয়ারবাজারে পতনে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়ে।

এদিন ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গেলো কর্মদিবসে ডিএসইতে ৪৭০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।

এদিকে আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ইতিবাচক ভূমিকায় শেয়ারবাজারে আশার আলো

প্রকাশিত : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২