০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ: হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • 65

নিউজ ডেস্ক: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত বলেন,ট্টেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। সেদিন পরবর্তী আদেশ দেবেন আদালত।এদিকে রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ: হাইকোর্ট

প্রকাশিত : ১২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২