নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, দর কমেছে ৩৩৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার টাকা।
অনলাইন ডেস্ক 



















