নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৯৮ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০০ টাকা ২০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: লিবরা ইনফিউশন ১.৬৯ শতাংশ, ব্যাংক এশিয়া ০.৯৭ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ০.৭৪ শতাংশ, এইচআর টেক্সটাইল ০.৬৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ০.৬০ শতাংশ, ডাচবাংলা ব্যাংক ০.৩১ শতাংশ, কেডিএস লিমিটেড ০.১৫ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 



















