১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের প্রায় সেঞ্চুরিতে ব্যাপক পতন শেয়ারবাজরে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের প্রায় সেঞ্চুরি দেশের প্রধান শেয়ারবাজরে ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে।

লেনদেনের পরিমানও সাড়ে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে, গেলো দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২৫ মে ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।

এদিকে আজ ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের প্রায় সেঞ্চুরিতে ব্যাপক পতন শেয়ারবাজরে

প্রকাশিত : ০৩:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২