০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১১ টাকায় লেনদেন শুরু আছিয়া সি ফুডের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের নতুন কোম্পানি আছিয়া সি ফুড সোমবার, (১৮ জুলাই) লেনদেন শুরু করেছে। আজ ডিএসইতে শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সোমবার ডিএসইতে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির ১ বারে মাত্র ১টি শেয়ার লেনদেন হয়েছে। এসএমই মার্কেটের নতুন কোম্পাটির পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৩৫ টাকা।

আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৪টি। প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারটি লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

১১ টাকায় লেনদেন শুরু আছিয়া সি ফুডের

প্রকাশিত : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২