নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীনফোন লিমিটেড পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির সভায় (৩০ জুন ২০২২) ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। তথ্য সূত্র মতে,আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ২৫ পয়সা। অন্তবর্তীকালীন এ ক্যাশ ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ আগস্ট।
অনলাইন ডেস্ক 



















