নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বেলা ১০টা ৫৬ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৩ পয়েন্টে। এসময় ডিএসইতে ৩৬৬ কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের লেনদেনের মধ্যে দর বেড়েছে ১৬৯ কোম্পানির, দর কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অনলাইন ডেস্ক 




















