০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট

নিজস্ব ডেস্ক: বিদেশে অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের ঋণ পুনঃতফসিলের সুবিধা দেয়ায় বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট। এ বিষয়ে তদন্ত করে দেখা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষকে আদেশ দিয়েছে আদালত।

আজ (২৮ জুন)মঙ্গলবার সকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের বেঞ্চ এ নির্দেশ প্রদান করেন। তখন আদালত জানায়, বাংলাদেশের ব্যাংকের এমন সিদ্ধান্তে অর্থ পাচারকারীরা আরও দুর্নীতি করতে উৎসাহিত হবে। অর্থ পাচারকারীদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়ায় আইনের কোনো বিষয় লঙ্ঘন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের প্রতি ক্ষুব্ধ হাইকোর্ট

প্রকাশিত : ১২:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২