নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (ডিএসই) মূল্য সূচকের বিশাল চমকে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১০২ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 




















