০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিনিয়োগকারীদের জন্য জীবন বীমা চালু করলো লংকাবাংলা

শেয়ারবাজারে বিনিয়োগ খাতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর বনানীতে লংকাবাংলার প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জীবন বীমা সুবিধাও দেয়া হবে।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম জিয়াউল হকের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে লংকাবাংলা সিকিউরিটিজের বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একজন বিনিয়োগকারী তার মৃত্যু অথবা দুর্ঘটনার কারণে নগদ বীমা সুবিধাপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে গ্রাহকের বীমাসংক্রান্ত প্রিমিয়াম পরিশোধ করবে এলবিএসএল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এলবিএসএল ও চার্টার্ড লাইফের এ সমঝোতা চুক্তির ফলে গ্রাহকরা একটি মাত্র চ্যানেল ব্যবহার করে তাদের বিনিয়োগ ও জীবন বীমা পলিসি উভয়ই পরিচালনা করতে পারবেন।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা বলেন, এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে আরো উন্নত প্রোডাক্ট বাজারে আনা সম্ভব হবে।

সেই সঙ্গে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও লংকাবাংলা সিকিউরিটিজ পারস্পরিক সমঝোতায় লাইফ ইন্স্যুরেন্সে ভ্যালু অ্যাড করা সম্ভব হবে।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এটিই প্রথম জীবন বীমা সুবিধা। করোনা মহামারী-উত্তর সময়ে স্বাস্থ্য সুরক্ষা মানুষের জন্য একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।

এ সময় নিজেদের গ্রাহকদের জন্য এলবিএসএল ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক হেলথ কার্ড ইস্যু করা হয়। ফলে তালিকাভুক্ত অনেক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে লংকাবাংলা সিকিউরিটিজের গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা মূল্যছাড় উপভোগ করেন।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য জীবন বীমা চালু করলো লংকাবাংলা

প্রকাশিত : ০৩:১০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২