মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ট্রাস্ট ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে ট্রাস্ট ব্যাংকের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০.০৭ শতাংশ কমেছে। এতে করে ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: এনার্জি প্যাকে ২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টে ২ শতাংশ, জেনেক্স ইনফোসিসে ১.৯৯ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সে ১.৯৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজে ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারে ১.৯৮ শতাংশ, সিলকো ফার্মা ১.৯৮ শতাংশ, আইটি কনসালট্যান্টসে ১.৯৮ শতাংশ এবং এমবি ফার্মা ১.৯৭ শতাংশ শেয়ার দর কমেছে।
অনলাইন ডেস্ক 


















