০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ছাড়াও আহত হয়েছেন আরো কয়েক শতাধিক। এই তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

এর আগে শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।

এ বিষয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খবর পেয়ে কুমিরা ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যালবোঝাই কনটেইনারের বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

প্রকাশিত : ১২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২