নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস (বৃহস্পতিবার) মূল্য সূচকের চাঙ্গাভাবে চলছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
অনলাইন ডেস্ক 


















